বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ফরাজীকান্দিতে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১:৩২ পিএম
মতলব উত্তরে ফরাজীকান্দিতে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী

মতলব উত্তর ব্যুরো : মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভান্ডারী নির্দেশে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বাদ জুম্মা মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া হযরত আরিফ বিল্লাহ মাদ্রাসা থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) স্বাগত র‌্যালী শুরু হয়ে ফরাজীকান্দি দরবার শরীফে গিয়ে শেষ হয়।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, পাঁচ তারকা নিশানা ও সবুজ রঙের পতাকা নিয়ে ওলামা মাশায়েখ, খলিফা বৃন্দ, আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের সদস্যরা জুলুশ নিয়ে ফরাজী কান্দি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ৪ কিলোমিটার সড়ক হেঁটে ফরাজীকান্দি ওয়েসিয়ে দরবার শরীফে গিয়ে আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন।

মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত সাধারণ সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ।
পৃষ্ঠপোষকতায় ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ মনির হোসেন বেপারী।

Model Hospital

বিশেষ অতিথি ছিলেন খলিফা শাহ মো. আলমগীর হোসেন প্রধান, হাফেজ মাও. মোবারক হোসেন ওয়েসিয়ে। হাফেজ মাও: নিজাম উদ্দিন রিপন, হাফেজ মাও. মুকবুল হোসেন।

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মুক্তার হোসেন মেনন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, ফরাজীকান্দি ইউনিয়ন মইনীয়া যুব ফোরাম সভাপতি মো শাহীন, ফতেপুর পূর্ব ইউনিয়ন মইনীয়া যুব ফোরাম সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, ছেংগারচর পৌর মইনীয়া যুব ফোরাম সভাপতি সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক জমির হোসেন।

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার সদস্য হ্নদয় প্রধান, ফরহাদ হোসেন দর্জি, হৃদয় সরকার, রিয়াজ উদ্দিন প্রধান, রাসেল মিয়া, মইনীয়া যুব ফোরাম ছোট হলদিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল, প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, আইসিটি বিষয়ক সম্পাদক আশেকে মাইনউদ্দীন মাওলা, সদস্য সিয়াম, ইমন, রাব্বি, রেজওয়ান, আকাশ, রিয়াদ, শিমুল, রাসেল, আশিক, ইমরান প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।