বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১:৩৭ পিএম
মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

মতলব উত্তর ব্যুরো : ঢাকার শিশু কল্যাণ পরিষদে অডিটিরয়ামে মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক। অসীম কুমার নট্ট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের কো-চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের মহাসচিব অনিল বরন রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক বলেন, মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোরা জাতির ক্রান্তিকালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে। আমরা যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই আদর্শ ও উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি।

মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো সন্তান কমান্ডের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্যে নৌ-কমান্ডো এসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায় বলেন, ৭১ এর সশস্ত্র মুক্তিযুদ্ধে সবচেয়ে সাড়া জাগানো নৌ-কমান্ডো যুদ্ধের কথা জাতীয়ভাবে সংরক্ষণ করা উচিত এবং নতুন প্রজন্মকে জানানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ-কমান্ডো এসোসিয়েশনের কো-চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, নৌ-কমান্ডোদের অপারেশন জ্যাকপট সারা পৃথিবীতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। সম্মেলনে ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।

সম্মেলনে নাজমুল হক শিশিরকে সভাপতি, সাংবাদিক খোরশেদ আলমকে সহ-সভাপতি, আশিকুল কবিরকে সাধারণ সম্পাদক, ফয়সাল আহমেদ খান কে সাংগঠনিক সম্পাদক ও মাহমুদুন্নবীকে অর্থ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।