বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বাজারে দিনের আলোতে দূর্ধর্ষ চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৪:৫৮ পিএম
ফরিদগঞ্জ বাজারে দিনের আলোতে দূর্ধর্ষ চুরি

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে দিনের আলোতে মোবাইলের দোকানের চুরির ঘটনা ঘটেছে।

২৪ নভেম্বর বুধবার সকাল ৭-৩০ মিনিটে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন লিংক রোডের গুগুল টেলিকম দোকানের সাঁটারের তালা বিভিন্ন ব্র্যান্ডের নতুন ৩৯ টি মোবাইল ফোন ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে দোকানের মালিক মো. রাফিকুল ইসলাম।

থানায় অভিযোগের ভিত্তিতে জানাযায়, সকাল ১০ ঘটিকার সময় দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাঁটারের তালা ভাঙ্গা, দোকানের ভেতরে গিয়ে দেখেন দোকানের থাকা নতুন দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ৩৯টি মোবাইল নেই যাহার মূল্য ৫ লক্ষ ৫০ হাজার এবং ক্যাশে থাকা নগদ ৯০ হাজার টাকাও নেই। তিনি সাথে সাথে পার্শ্ববর্ত্তী দোকানদার ও থানা পুলিশকে অবহিত করেন এবং দোকানে থাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ৭-৮ জনের একটি দল ওই সময়ে দোকানটির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে একজন দোকানের ভেতরে ডুকে মোবাইল ও ক্যাশে থাকা টাকা নিয়ে বের হয়ে যায়। উপস্থিত থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

বাজার ব্যবসায়ীরা জানান, এমন জনবহুল সড়কের পাশে দিনের আলোতে এমন চুরির ঘটনা দু:খ জনক। উল্লেখিত বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহনে প্রশানের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Model Hospital

এ বিষয়ে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম জানান, চুরির ঘটনাটি দু:খ জনক। উল্লেখিত বিষয়ে আমরা অবগত হয়েছি। আইনগত সহযোগিতা পেতে আমরাসহ থানায় গিয়ে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, চুরির ঘটনা শুনে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি এবং দোকানের সিসি টিভির ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital