বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৩:৩০ পিএম
লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে অভিভাবক প্রতিনিধি, দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২ অক্টোবর) ছিল মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। এ দিন বিকাল ৪ টা পর্যন্ত ১২ জনের মনোনয়ন গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

স্কুল শাখার অভিভাবক প্রতিনিধিু পদে প্রার্থীরা হলেন, ইলিয়াস প্রধান, হান্নান পাটোয়ারী, মোঃ মজিবুর রহমান, মোঃ কামরুজ্জামান। কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি পদে প্রার্থীরা হলেন, আল মামুন সিদ্দিকী, ইলিয়াস দেওয়ান, শাহ মোঃ জহির। দাতা সদস্য একে ফজলুল হক, প্রতিষ্ঠাতা সদস্য পদে মোঃ মফিজুল ইসলাম মিয়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও কলেজ শাখায় শিক্ষক প্রতিনিধি পদে রুহুল আমিন, মহিলা শিক্ষক প্রতিনিধি পদে ফজিলা পারভীন, স্কুল শাখায় শিক্ষক প্রতিনিধি পদে জানিবুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।

লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বলেন, প্রিজাইটিং অফিসার কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত বিভিন্ন পদে ১২ জনের মনোনয়ন ফরম পেয়েছি। নিয়মতান্ত্রিক কর্মসূচী অগ্রসর করা হচ্ছে। আগামী ৩ অক্টোবর বৈধ মনোনয়ন পত্রের ঘোষণা ও ৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার করার শেষ দিন।

Model Hospital

এদিকে অভিভাবক প্রতিনিধি পদে স্কুল শাখায় ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সিদ্দিকী কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সাবেক সদস্য বোরহান উদ্দিন দেওয়ান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান আপেল, সাবেক ইউপি সদস্য জিলানী বেপারী, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, যুবলীগ নেতা আ. সালাম, কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন’সহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা শেষে অভিভাবক প্রতিনিধি প্রার্থী ও ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান বলেন, আমি সকলের দোয়া নিয়ে লুধুয়া হাইস্কুল ও কলেজের গভর্নিং বডি নির্বাচনে স্কুল শাখা থেকে অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন পত্র জমা দিলাম। সকলের সহযোগীতায় আমি যদি সদস্য হতে পারি তাহলে শিক্ষার মানোন্নয়নে কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে উন্নয়ন হয় এলাকাবাসী সবাইকে নিয়ে সেভাবে কাজ করব। মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির দিকনির্দেশনায় লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি প্রার্থী আল মামুন সিদ্দিকী বলেন, আমি গত ২০১৫-১৬ মেয়াদের কমিটিতে সদস্য পদে দায়িত্ব পালন করেছি। ওই সময় এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগীতায় অনেক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। এবারও যদি আমি সদস্য হতে পারি উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলকে নিয়ে কাজ করব।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।