বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত মহামায়ায় দুর্ঘটনায় গুরুতর আহত মুক্তিযোদ্ধা নজরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪:২৪ পিএম
পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত মহামায়ায় দুর্ঘটনায় গুরুতর আহত মুক্তিযোদ্ধা নজরুল
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী (৭০) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও চিকিৎসকরা তাঁর চিকিৎসায় অবহেলা করছেন বলে অভিযোগ তাঁর পরিবারের।
জানা যায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপরে লুটে পড়েন।
মোটরসাইকেল আরোহী তিন বন্ধুসহ নজরুল ইসলাম পাটওয়ারীর অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেল আরোহী একজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্য তিনজনের শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসক ডা. রোমান তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা নেয়ার পথিমধ্যে আরেক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এবং বাকী দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত মোটরসাইকেল আরোহীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি দেখা দিলে তাকে বাড়িতে নিয়ে আসা হলেও পথচারী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম পাটওয়ারীর অবস্থা খুবই অবনতি।
তিনি ওখানে ভর্তি থাকলেও পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পরিবারের। হাসপাতালে কোন কেবিন না পেয়ে বর্তমানে তিনি হাসপাতালের ট্রলিতে চিকিৎসা নিতে শোনা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital