বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১১:৫৬ এম
চাঁদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা
সজীব খান : ‘ নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব ’ প্রতিপাদ্য-এ চাঁদপুরে জাতীয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পরিবার পরিকল্পার উপ পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ হোসেন, জেলা সমাজ সেবা অফিসার রজত শুভ সরকার,
মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক প্রমুখ।
এসময় মৈশাদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটোয়ারী, রাজরাজেশ্বরী ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী, বিষ্ণপুর ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি, সচিব রাকিবুল হাসান খান, চান্দ্রা ইউপি সচিব বশির খন্দকার, বালিয়া ইউপি সচিব তাসলিমা আক্তার, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদসহ সদরের বিভিন্ন ইউপি সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার, উদ্যােক্তা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।