বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের মূলপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৪:২৯ পিএম
ফরিদগঞ্জের মূলপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
এস. এম ইকবাল : ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে রেলী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর রবিবার বাদ ফজর ধর্মপ্রাণ মুসলমানেরা জশনে জুলুছের রেলী বের করে। পরে ইউনিয়নের মূলপাড়া একতা বাজারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাছিমপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা বজলুর রহমান ছালেহীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন, কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ শাহ্সূফী আলহাজ্ব মাওলানা মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাছিমপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই মজুমদার, প্রখ্যাত আলেমেধীন মাওলানা আঃ হান্নান নিজামী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মো. ইব্রাহিম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা কবির হোসেন।
এ সময়, হাবিবুর রহমান সুমন, হোসেন তালুকদারসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের ন্যায় আমরা উদযাপন করছি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও মৃত্যু দিবস আজকের এই দিনে। ৫৭০ খৃস্টাব্দের এ দিনে মক্কায় জন্ম গ্রহণ করেন তিনি আর ৬৩২ খৃস্টাব্দে একইদিনে ইহলোক ত্যাগ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।
বক্তারা আরো বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহানবাণী নিয়ে এসেছিলেন এ মহামানব। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।