শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর ইউপি নির্বাচন; আজ শেষ হচ্ছে প্রচারণা, রোববার ভোট

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:০৫ পিএম
মতলব উত্তর ইউপি নির্বাচন; আজ শেষ হচ্ছে প্রচারণা, রোববার ভোট

মতলব উত্তর ব্যুরো : আজ শুক্রবার রাত ১২টায় শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে এসব নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানিয়েছে, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। নির্বাচনী এলাকায় কোনও সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। এছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হয়। সে হিসেবে ২৬ নভেম্বর মধ্যরাত ১২টায় প্রচার কাজ বন্ধ করতে হবে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোনও ধরনের প্রচারণা চালাতে পারবেন না। সব ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামীকাল প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।

Model Hospital

ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব যান চলাচল বন্ধ আজ ২৬ নভেম্বর রাত ১২টা হতে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া ভোটের আগের দিন ২৭ নভেম্বর রাত ১২টা হতে ভোটের দিন ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক আপ, লঞ্চ, স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া জরুরি সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital