শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে নৌকা প্রতীকের প্রার্থী সাহাউদ্দিন টিটুর মনোনয়নপত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:০৭ পিএম
হাইমচরে নৌকা প্রতীকের প্রার্থী সাহাউদ্দিন টিটুর মনোনয়নপত্র জমা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার।
৩ নং আলগী দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজান মামুনের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ।
নৌকা প্রতীকের প্রার্থী সাহাউদ্দিন টিটু হাওলাদার বলেন, আমি যে নৌকা পেয়েছি তা উন্নয়নের নৌকা। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, জননেত্রী শেখ হাসিনার নৌকা, এ নৌকা শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির নৌকা। নেতা ককর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ৩ নং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে  আপনাদের সাথে নিয়েই এ ইউনিয়নে উন্নয়নের কাজ করবো।  আমি আশা করবো সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় করার লক্ষে কাজ করবেন। সকলে ঐক্য থাকলে নৌকার বিজয় নিশ্চিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital