বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বৃক্ষরোপণ করল ইউথ ফোরাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১:১৬ পিএম
শাহরাস্তিতে বৃক্ষরোপণ করল ইউথ ফোরাম
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন  করেছে উপজেলা ইউথ ফোরাম।
বৃহস্পতিবার (১৩- অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কুলশী থেকে ওয়ারুক বাজার সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান।
ওই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ওসি আব্দুল মান্নান  বলেন, এই ইউথ ফোরামের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। এই যুব সমাজকে খেয়াল রাখতে হবে সমাজে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ঘটনা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সকলকে খেয়াল রাখতে আহ্বান জানান।
পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ দিয়ে এই ধরনের সামাজিক কর্মকান্ডে যুবসমাজকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠনটি স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড উপস্থাপন করে প্রশংসা কুড়িয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ও গ্রিনহাউস এফেক্ট, ওজোনের স্তর ক্ষয় রোধের হাত থেকে পৃথিবীকে রক্ষায় সংগঠনটি প্রথম দিনে তিন শতাধিক ফলজ, ঔষধি ও বনজ প্রজাতির চারা গাছ এ  সড়কের দুই পাশে রোপন করে।
ওই সময় বিনামূল্যে ব্যাটারি চালিত ইজি বাইক চালক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী  ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম দুলাল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি ইউথ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপনের, ফারুক নার্সারির স্বত্বাধিকারী শেখ মোঃ ওমর ফারুকের সার্বিক ব্যবস্হাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ফিরোজ আহমেদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহাগ,টামটা দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান।
শাহরাস্তি ইউথ ফোরামের সহসভাপতি মোঃ মহসিন খান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লেয়াকত হোসেন মিয়াজী, সাংগ্রহিক সম্পাদক মোঃ তানজিজুল আজিজ রায়হান, অর্থ সম্পাদক মোঃ মাহবুব আলম, কার্যকরি পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, মোঃ শরিফুল ইসলাম, সদস্য মোঃ আহাদুল ইসলাম,মোঃ শিমুল আব্দুল্লাহ,স্হানীয় হাসান,আফজাল, তুষার ও শাওন প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।