শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মা ইলিশ রক্ষা পেলে বাংলাদেশ উন্নয়নের ধারা আরো দ্বিগুণ বেড়ে যাবে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১:৪১ পিএম
মা ইলিশ রক্ষা পেলে বাংলাদেশ উন্নয়নের ধারা আরো দ্বিগুণ বেড়ে যাবে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেছেন, মা ইলিশ রক্ষার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। মা ইলিশ রক্ষা পেলে বাংলাদেশ উন্নয়নের ধারা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আপানারা শুনে অবাক হবেন একটি ইলিশ কত লক্ষ পোনা দেয় তা কল্পনা করা যায় না। মেঘনাই হচ্ছে মা ইলিশ পোনা ছাড়ার নিরাপদ আশ্রয়স্থল। অভিযান চলাকালিন সময় বর্তমান সরকার জেলেদের পূর্নবাসনের জন্য উপকরন বিতরন করে যাচ্ছে। এছাড়াও প্রত্যেক অভিযানে জেলেদের মাঝে চাল বিতরন করা হয়।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর), সকাল ১১ টায় চাঁদপুর নৌ পুলিশের আয়োজনে শহরের বড়স্টেশন মূলহেডে মা ইলিশ রক্ষা করি ইলিশ সমৃদ্ধ দেশ গড়ি” “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২২’ উপলক্ষে মতবিনিময় সভা ও নৌ র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন,‘মা ইলিশ রক্ষা পেলে এদেশ অর্থনৈতিক ভাবে লাভবান হবে। ২২ দিন ইলিশ না ধরলে রাষ্ট্রের চেহারা পাল্টে যাবে। ইলিশ আন্তর্জাতিক পরিসরে জিআই সনদপ্রাপ্ত আমাদের অত্যন্ত সুস্বাদু মাছ। বিশ্বের সর্বোচ্চ ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। শুধু জাটকা সংরক্ষণ করা হলে আরও ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণের সুযোগ আমরা দিতে পারব। এ জন্য জাটকা রক্ষায় আমাদের সবাইকে যত্নশীল হতে হবে।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম-বার পিপিএম।

তিনি বলেন, নৌ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর সৃষ্টি, এরপর থেকে নৌ পুলিশ নিয়মিত মামলা, অভিযানসহ যাবতীয় কাজ করে যাচ্ছেন। এই সময়ে মা ইলিশ সবচাইতে বেশি ডিম দেয়, ২২ দিন মাছ ধরা বন্ধ এটি খুব সহজ একটি বিষয়। আমরা সরকারের এই সিদ্ধান্ত মানতে হবে।
মা ইলিশ রক্ষার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। মা ইলিশ রক্ষা পেলে দেশের উন্নয়নের ধারা আরো বাড়বে। মেঘনা নদীই হচ্ছে মা ইলিশের নিরাপদ আশ্রয়স্থল।

তিনি আরো বলেন, অভিযান চলাকালীন বর্তমান সরকার জেলেদের পুনর্বাসনের জন্য উপকরণ বিতরণ করে যাচ্ছে। এছাড়াও প্রত্যেক অভিযানে জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়। জাটকা আহরণে বিরত থাকতে তাদের উদ্বুদ্ধ করা, সামাজিকভাবে তাদের বোঝানো এবং অসহায় ও দরিদ্র জেলেদের যাতে তারা ব্যবহার করতে না পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’-এ মন্ত্রে আমরা সাধারণ মানুষকে বোঝানো ও উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সরকারের নানাবিধ উদ্যোগে ইলিশ উৎপাদন বৃদ্ধির ফলে গ্রাম-গঞ্জে এখন ইলিশ পাওয়া যাচ্ছে। দেশের মানুষ ইলিশ খেতে পারছে। ইলিশ রপ্তানিও করা যাচ্ছে।

Model Hospital

চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর সভাপতিতে এবং সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর মৎস্য ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আশ্রাফুল আলম, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, কাউন্সিলর শফিকুল ইসলাম, বাংলাদেশ কান্ট্রি ফিশিং বোর্ডের সভাপতি শাহ্ আলম মল্লিক, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ সভাপতি মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, আহসান উল্লাহ, লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বড় স্টেশন মোলহেড থেকে শিক্ষামন্ত্রী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মরতারাসহ নীলকমল পর্যন্ত একটি নৌ র‌্যালি বের হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।