বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ২:৫৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপল‌ক্ষ্যে লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলেজ মাঠে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, কলেজটি ৭৫ বছরে অনেক গুণীজন তৈরি করেছে। যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, সেখানে আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সভায় বক্তৃতা করে গেছেন। আমরা চাই, দেশের এ রকম সব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ঐতিহ্য নানাভাবে স্মৃতিময় করে রাখুক।’
অনলাইনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন অনুষ্ঠানের সদস্যসচিব মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীপ্রতি দুই হাজার টাকা ও তাঁদের পরিবারের সদস্যপ্রতি এক হাজার টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন অনুষ্ঠানের দিন ধার্য করা হবে।
কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস বলেন, ১৯৪৬ সালের ১৫ জুন কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৬ সালের ১ জুন কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কলেজটিতে ১৪ হাজার শিক্ষার্থী আছে।
গৌরবের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজটির অধ্যক্ষ অসিত বরণ দাস, সদস্য সচিব চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন উপকমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital