বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য প্রার্থী জোবায়ের হোসেনের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:৪৭ পিএম
কচুয়ায় সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য প্রার্থী জোবায়ের হোসেনের মতবিনিময়

কচুয়া প্রতিনিধি : কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. জোবায়ের হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী (হাতি প্রতীক) মো. জোবায়ের হোসেন।

এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে আপনারা সমাজের সকল অসংগতি তুলে ধরবেন। আসছে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে কচুয়া আসনে আমি আবারো সদস্য পদ প্রার্থী। আপনারা জানেন গত নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম । এবং সুনামের সাথে ৫বছর দায়িত্ব পালন করেছি। আপনারা লক্ষ্য করবেন ইতিপূর্বে কিছু লোক ফ্যাক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে ফেসবুকে কিছু অপপ্রচার চালায়। সাংবাদিক ভাইয়েরা খোঁজ নিয়ে দেখে এগুলো সত্য কিনা।

একটি চক্র আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে রাজনীতিতে যোগদান করি।

Model Hospital

পরবর্তীতে ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে উপজেলার ১-৭নং ইউনিয়নের জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হই। আমি আশা করবো আপনাদের লেখনির মাধ্যমে আমার ভালো কাজগুলো জনগনের সামনে তুলে ধরবেন এবং আমার ভালো কাজে আমাকে সমর্থন জানাবেন।লড়াইয়ের মাঠে নির্বাচতি হয়ে কচুয়ার উন্নয়নে কিভাবে কাজ করা যায় তা নিয়ে সকল ভোটার ও আপনাদের সাথে আবারো মতবিনিময় করবো। আমি বিশ্বাস করি আগামী ১৭ অক্টোবর নির্বাচনে ভোটাররা আমাকে হাতি প্রতীকে তাদের একটি মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের রুমি ও আব্দুল কাদের, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও সদস্য আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস, কোষাধ্যক্ষ শান্তু ধর, দপ্তর সম্পাদক ওমর ফারুক সাইম, কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব সুমন, সদস্য আমির হোসেন, মহসিন হোসেন ও সঞ্জিব ভৌমিক অপুসহ কচুয়া প্রেসক্লাবের অনান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।