মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭:৩৯ পিএম
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী
দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়সহ অতিথিরা।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ মানুষ রহিম বাদশা, আল ইমরান শোভন, জেলা পুলিশের ডিআইও-১ মো. মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মোঃ আল আমিন ভূঁইয়া, এটিন নিউজের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলি সানের জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক মানিক দাস, চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক শপথের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান বাবু, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহ আলম, সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাইনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ ওমর পাটওয়ারী ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. বিল্লাল হোসাইন গাজী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে এনটিভি দেশের সফল গণমাধ্যম। এনটিভি শুরু থেকে নিরপেক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনও দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। বিভিন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নন্দিত একটি গণমাধ্যমে পরিণত হয়েছে। শত প্রতিকূলতার মাঝেও দর্শকের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এনটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
উল্লেখ্য, ২০০৩ সালের ৩ জুলাই শুরু এনটিভির আনুষ্ঠানিক সম্প্রচার। দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই চ্যানেলটির অন্যতম প্রয়াস। এই প্রয়াসে তৈরি নানা আয়োজন শুরুতেই দর্শকের মন কেড়ে নেয়; বাড়তে থাকে জনপ্রিয়তা।
দীর্ঘ ২১ বছরের পথপরিক্রমায় দিনদিন বেড়েছে চ্যানেলটির দর্শকপ্রিয়তা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিত্যনতুন অনুষ্ঠানমালায় কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছে। ভিন্নমাত্রা পেয়েছে এর সমাজ, রাজনীতি, খেলাধুলা, অর্থনীতি, আন্তর্জাতিক অঙ্গন নির্ভর সংবাদ। শিল্প-সাহিত্য, বিনোদনেও ছিল দর্শকপ্রিয়তা।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’