বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রবাহের ২যুগ পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে

লিখনির মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দুর করতে হবে : শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১০:৫০ পিএম
লিখনির মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দুর করতে হবে : শফিকুর রহমান এমপি

সাংবাদিকতার অপর নাম সংগ্রাম। সঠিক তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের নানান প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয়। সত্যি ও ন্যায়ের পথে কাজ করাই সাংবাদিকতা। চাঁদপুর প্রবাহের ২যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান একথা বলেন।

তিনি আরো বলেন, সকল ধরনের অসংগতি তুলে ধরতে হবে পত্রিকায়। সঠিক সংবাদ লিখনির মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দুর করতে হবে। চাঁদপুর প্রবাহ দীর্ঘ ২যুগ ধরে সঠিক ভাবে সমাজের অপসংস্কৃতি ও অসংগতি নিয়ে লিখে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে।

বুধবার(১০ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে চাঁদপুর জেলার বহুল আলোচিত পাঠক প্রিয় পত্রিকা চাঁদপুর প্রবাহের ২যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা, কেক কাটা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সংবর্ধনা দেওয়া হয়।

ফরিদগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবার হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও চাঁদপুর প্রবাহ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক আল ইমরান শোভন, পত্রিকার যৃগ্ম সম্পাদক হাসান মামুদ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রবাহের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আমান উল্লাহ আমান, শিমুল হাছান, আল আমিন সাইফ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, সাংবাদিক আলি হায়দার পাঠান টিপু, তালহা জুবায়ের, কবির হোসেন মিজি, শাওন পাটওয়ারী, এস এম ইকবাল, জাকির হোসেন সৈকত, মেহেদী হাসান, ফাহাদ খান ও ফরিদগঞ্জ ম্যাগাজিন হাউজের স্বত্বাধিকারী মাওলানা তাজুল ইসলাম।

এসময় চাঁদপুর প্রবাহ পত্রিকার পক্ষ থেকে নব- নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমকে ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital