বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৬১ তম বোর্ড সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:৩৪ পিএম
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৬১ তম বোর্ড সভা

মেহেদী হাসান : চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৬১ তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আলীগঞ্জে অবস্থিত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের কনফারেন্স রুমে সমিতির সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে বোর্ড সভায় বক্তব্য রাখেন, সিনিয়র জেনারেল ম্যানাজার মো. আতিকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায় বোর্ডের নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ ইদ্রিস আলী মিয়া, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেন, সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) শুকুমার চৌধুরী, শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (অর্থ) মোহাম্মদ সামছু উদ্দীন, এজিএম (প্রশাসন) মোঃ আসাদুল আজম, মুহাম্মদ মুজিবুর রহমান (ওএন্ডএম), সাচার সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) দেবব্রত ভৌমিক ।

এসময় পরিচালকদের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালনা বোর্ডের সহ-সভাপতি নাছরিন সুলতানা, সচিব মো. মাহবুব আলম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, পরিচালক গুরুপদ দে, মোঃ কামাল হোসেন, খোদেজা আক্তার এবং আয়শা সিদ্দিকা।

সভায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ বিদ্যুৎ সেবার মানন্নোয়নে অন্যান্য পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত হয়।

Model Hospital

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।