শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় নিরাপদ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:০০ পিএম
চাঁদপুরে জাতীয় নিরাপদ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
সজীব খান : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুর বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
২২শে অক্টোবর সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদের সামনে এসে শেষ।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসন ও  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথারিটি (বিআরটিএ) আয়োজিত “জাতীয় নিরাপদ দিবস ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, আমাদের দেশে মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব রয়েছে। বক্তব্য দিয়ে ব্যানার পেস্টন টানিয়ে লিফলেট বিতরণ করে কোন লাভ নেই যদি আমরা সচেতন না হই সবার আগে আমাদের মধ্যে সচেতনতার আনতে হবে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করছে।
তিনি বলেন, সড়ক নিরাপদ আছে,আপনি নিজেকে নিরাপদ রাখুন। তাহলে র্দূঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে। একই সুরে কথা বলেন সভার অন্য বক্তারাও।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সভাপতিত্বে সাংবাদিক এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন  পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,  চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হেলাল চৌধুরী,  বিআরটিএ এর সহকারি পরিচালক মো. আফজাল হোসেন,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা সভাপতি এম এ লতিফ,  ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দরা, স্থানীয় মাইক্রোবাস, ট্র্যাক, বাস ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital