বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক ওমর ফারুক খান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১:০৩ পিএম
ফরিদগঞ্জ গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক ওমর ফারুক খান
এস এম ইকবাল : ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারন সম্পাদক মো. ওমর ফারুক খান।
গত ১৯ সেপ্টেম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী বাজারের ব্যবসায়ীদের পরামর্শক্রমে ৬ মাসের জন্য ১৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব (ইউপি সদস্য) জসিম উদ্দিন পাঠান, কোষাধ্যক্ষ মো. আলম গাজী, সদস্য এনায়েত উল্যাহ পাটওয়ারী, মো. জাহাঙ্গীর বালী, মাওলানা মো. বাবুল, ডা. লিটন, ডা. মোস্তফা, ডা. ওয়াদুদ, ডা. বাহাউদ্দীন বাহার, শ্রী সুমীর কুমার কুরী, স্বপন মুন্সি, বাদল ঢালী, বিল্লাল তপদার, সেলিম ভূঁইয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital