শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে শিক্ষক দিবসের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:৫২ এম
শাহরাস্তিতে শিক্ষক দিবসের প্রস্তুতি সভা

মো. মাসুদ রানা : শাহরাস্তিতে শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহম্মেদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.আবুল কালাম,রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন,পঞ্চনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম,গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.লুৎফর রহমান, কুরফুলেন্নেছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো.মাহাবুবুল হক,মেহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুস মিয়াজি, নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন,সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবীব উল্লাহ,রাগৈ ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আশরাফীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসর প্রধান এবং শিক্ষকগন উপস্হিত ছিলেন। সভায় যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপনের লক্ষে শিক্ষক উপস্হিতি নিশ্চিতকরণ, ব্যানার,পেস্টুন তৈরী, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।