বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আ.লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে যাচ্ছে : ড. মহীউদ্দীন খান আলমগীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৩:৪৮ পিএম
আ.লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে যাচ্ছে : ড. মহীউদ্দীন খান আলমগীর

কচুয়া প্রতিনিধি : বর্তমান আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করে সমহারে অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি শুক্রবার উপজেলার পৌরসভাধীন কোয়া চাঁদপুর আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়া তিনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে স্বাধীনতার চেতনায় বিশ^াসী হয়ে শিক্ষা গ্রহণের অহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ খোরশেদ আলম, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়ার মুহতামিম মাওলানা মো. আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাবরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আব্দুল কাদির ও মো. তাজুল ইসলাম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।