বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিংডে পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৬:১০ এম
শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিংডে পালিত
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে  কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এবার শান্তি-শৃঙ্খলা সর্বত্র ‘ এই শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তি থানার আয়োজনে দিবসটি উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে শাহরাস্তি মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য রেলি হোসাইন আহমেদ সড়ক প্রদক্ষিণ করে মেহের কালীবাড়িতে শেষ হয়। পরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের সভা প্রদানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ আসন অলংকৃত করেন।
এতে বিশেষ  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াস মিন্টু, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, থানার উপ-পরিদর্শক মোঃ রোকনউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বক্তাগণ পুলিশ জনগণের বন্ধু জনগণ পুলিশের বন্ধু। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসনের সাথে জনগণের ব্যবধান কমিয়ে আনার গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। তাহলে সমাজে অনাকাঙ্ক্ষিত অপরাধ কমে আসবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital