বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী অসুস্থ, দোয়া কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২:২২ পিএম
সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী অসুস্থ, দোয়া কামনা
স্টাফ রির্পোটার: চাঁদপুর জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চীপ রির্পোটার, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এবং চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী অসুস্থ।
তিনি কানের ডান পার্শ্বে টিউমারের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভোগছেন। গত ২০ অক্টোবর তিনি ল্যাব এইড স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর প্যারোডিক টিউমারের বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় ফিরেছেন।
জানা গেছে সাইদ হোসেন অপু চৌধুরী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এর নাক-কান ও গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শামীমুর সালাম এর তত্ত্ববধায়নে চিকিৎসাধীন রয়েছেন। জরুরী ভিত্তিতে ডাক্তারের পরামর্শক্রমে তার অপারেশন প্রয়োজন। আগামী মাসের প্রথম সপ্তাহে তার টিউমারের অপারেশন করানো হবে। চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল।
উল্লেখ্য, সাংবাদিক সাইদ হােসেন অপু চৌধুরী প্রায় একযুগ ধরে চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। তার শারীরিক সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব ও সবার কাছে দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।