বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজীগঞ্জ পৌর যুবলীগের বর্ণাঢ্য র‌্যালী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৫:৩৮ পিএম
৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজীগঞ্জ পৌর যুবলীগের বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীটি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ওই সময় ‘জিতবে এবার নৌকা স্লোগানে স্লোগানে’ যুবলীগের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো হাজীগঞ্জ বাজার। নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্লে-কার্ড, ব্যানার, পেষ্টুনে র‌্যালীটির সৌন্দর্য বাড়িয়ে তোলে।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝী, দপ্তর সম্পাদক বাবু ঝন্টু দাস, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, অরূপ কর্মকার, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সহ সভাপতি মাসুদ আলম মজুমদার, কোষাধক্ষ্য আশফাকুল আলম চৌধুরী, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন ধর্ম বিষয়ক সম্পাদক মশিউর রহমান, হাজিগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম চৌধুরী জনি, সদস্য আবু সুফিয়ান, মহিবুর রহমান, লিটন তালুকদার, আরিফ মজুমদার, রাশেদুল আলম, সোহেল রানা, মেহেদী খাঁন জাবের, সারোয়ার, আ. রনি।

যুবলীগ নেতা ও কাউন্সিলর কাজী মনির হোসেন, শাহ আলম, সুমন তপদার, মাইনুদ্দিন মিয়াজী।

Model Hospital

সাবেক ছাত্রনেতা শুকুর আলম শুভ, হাবিবুর রহমান হিটু, ফরিদুল ইসলাম, রাজন সাহা, হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ইউসুফ মহন গাজী ও ১২ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

দুপুর থেকে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে বাজারে আসে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।