বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই বারের ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান।
গত ২ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি নিয়ে দীর্ঘদিন নানা বিতর্ক চলমান রয়েছে। সভাপতি নিয়ে চলমান এই বিতর্কে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির লেখাপড়ার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক অভিভাবক, শিক্ষার্থী ও একালাবাসী।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, নতুন এই কলেজ গভর্নিং বডির সভাপতি পেয়ে অনেকটা স্বস্তি ফিরেছে ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজে।
উল্লেখ্য, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান থাকাকালীন ২০১৫ সালে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নতুন সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান।
এদিকে প্রফেসর ড. মিজানুর রহমান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ড. মোহাম্মদ হাসান খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital