বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১:২৮ পিএম
মতলব উত্তরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে ওই শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

৬ নভেম্বর রবিবার সকালে উপজেলা ক্যাম্পাসে মানববন্ধন এবং বটতলায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের এই উপজেলায় স্কুলের কার্যক্রম স্বাভাবিক রেখেই প্রতিবাদে ৫ শতাধিক শিক্ষকের সমাগম ঘটে।

চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আনোয়ারুল কবির ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তবা রাখে-উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুজাফ্ফর হোসেন ও ছৈয়দ আহমেদ বুলবুল, মামুনুর রশিদ, নুরে আলম ছিদ্দিকী, কোহিনুর আক্তার, সুখরঞ্জন বিশ্বাস, সালমা পারভীন, কুলসুম আক্তার, খায়ের উদ্দিন, শাহ আলম, আশেকুজ্জামান, তাহমিনা আক্তার, ফরিদ উদ্দিন, মহসীন মিয়া, আব্দুল হালিম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রাজীব ঢালী, শ্যামল কুমার বাড়ৈ প্রমুখ।

উল্লেখ্য, ৩ নভেম্বর স্কুলে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির দ্বন্ধের তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে এসএমসি’র সভাপতি মহিউদ্দিম জামান ও তার সমর্থিত লোকজনরা প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে বেধড়ক মারধর করে।

Model Hospital
স্থানীয় লোকজন প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital