বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ২:৪৮ পিএম
ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত
এস. এম ইকবাল : যথাযথ মর্যাদায় ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
৭ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাবেক কমিশনার ইসমাইল হোসেন সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাদাত হোসেন নয়ন, আবু তালেব পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুলু, ২ নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন খান, জহিরুল ইসলাম, মঞ্জুর হোসেন রনি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাজিমুর রহমান, আরিফ, গোলাপ শেখ, ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, পৌর ছাত্রদলের আহবায়ক আল- আমিন, যুগ্ম আহবায়ক রাফিকুল ইসলাম, কাউসার হোসেন, সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন, সদস্য সচিব ফরিদ হোসেন, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কঠোর আন্দোলনের মাধ্যমে জিয়ার সৈনিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্ত করে আনবো ইনশাআল্লাহ্। সেই লক্ষে উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য দলের ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতাদের মুল্যায়নের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।
অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।