রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় দুই পরীক্ষার্থী বহিস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১১:৪২ এম
কচুয়ায় মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় দুই পরীক্ষার্থী বহিস্কার

মোঃ রাছেল : কচুয়ায় ২য় দিনে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র, আরবি ১ম পত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোবাইল ফোন ও নকল পাওয়ায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের কেন্দ্র নিয়োগকৃত অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম দুই পরীক্ষার্থীর দেহ তল্লাসি করে মোবাইল উদ্ধার করেন।

বহিস্কারকৃতরা হলেন- শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের পরীক্ষার্থী দিপক চন্দ্র দাস (মানবিক) রোল: ৩৬৮২৮০ ও মোঃ হাসান (ব্যবসা শিক্ষা) রোল: ৫৬০৩৪২।

এ বিষয়ে অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম বলেন, এইচএসসি ও সমমান বাংলা ২য় পত্র, আরবি ১ম পত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় কেন্দ্রে ভিতরে তাদের দুইজনের দেহ তল্লাসি করে ফোর ও নকল পাওয়ায় দিপক চন্দ্র দাস ও মোঃ হাসানকে বহিস্কার করা হয়।

Model Hospital

উল্লেখ্য যে, এবছর কচুয়ায় এইচএসসি পরীক্ষার্থী ২ হাজার ১শত ৭৫ জন ও আলিম পরীক্ষার্থী ৫শত ১৯ জন। এইচএসসি ও আলিম পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ৬শত ৯৪।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।