শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন

বিএনপির পূণরায় সভাপতি স্বপন মাহমুদ ও সেক্রেটারী কামাল মিজি

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:১০ এম
বিএনপির পূণরায় সভাপতি স্বপন মাহমুদ ও সেক্রেটারী কামাল মিজি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
এছাড়াও সম্মেলনে মোঃ কামাল হোসেন মিজি পূণরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ইউনিয়নের মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন।
ইউনিয়ন বিএনপির স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হযরত আলী, আক্তার হোসেন সাগর, জাকির হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, বাকের খন্দকার প্রমূখ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমূখ।
এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং শাহমাহমুদপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাইফুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital