বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:১৬ এম
একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কচুয়ায় একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের পুকুরে পড়ে দুপুর দেড়টার দিকে পানিতে ডুবে তারা মারা যায়। নিহত মেহেদী হাছান (৫) কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে এবং জাবেদ (৫) মাসুদ বাবুর্চির ছোট ছেলে।

নিহত জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, দুপুরের দিকে জাবেদ তার সহপাঠীদের সাথে খেলতে যায়। প্রায় দু ঘন্টা যাবৎ তাদের কোনো খোঁজ ছিলো না। এক পর্যায়ে দুপুর দেড়টায় পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন হাছানের ফুফু। এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করা হয়। তন্মধ্যে দেখি আমার ছেলে মৃত্যুবরণ করেছে। আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।

এ দিকে মেহেদী হাছান ও জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাছানের বাবা অটোরিকশা চালক আলম বলেন, আমার ছেলে মেহেদী হাছান মাসুদ বাবুর্চির ছেলে জাবেদের সাথে খেলা করছিলো। কিছু সময় পর আমার বোন পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখে। তার চিৎকার শুনে এলাকার লোকজন আমার ছেলে হাছানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আমারও কোনো অভিযোগ নেই।

Model Hospital

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital