বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রীয় পদক পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ২:৫২ পিএম
রাষ্ট্রীয় পদক পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান

নিজস্ব প্রতিবেদক : অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেলেন স্টেশন অফিসার মোঃ রায়হান। এ বছর অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনে স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক পান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ তার কাজের স্বীকৃতি স্বরূপ  ‘প্রেসিডেন্ট ফায়ার র্সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদকে সম্মানিত করা হয়। জানা গেছে ১৫-১৭ই নভেম্বর সারাদেশে একযোগে শুরু হওয়া ফায়ার সপ্তাহ ২০২২ এর প্রতিপাদ্য দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এর স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন।

১৭ নভেম্বর পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ১০ এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সন্মানিত সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল মহোদয় রাষ্ট্রপতি পদক পরিয়ে দেন।

জানা গেছে, ২০১৮ সালে ০৯ সেপ্টেম্বর ‘বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন মোঃ রায়হান। এরপর শুরু হয় তার মানবসেবার জীবন। মোঃ রায়হান বর্তমানে নরসিংদী ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে কর্মরত তার আগে ফায়ার সার্ভিস ও ‍সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা হিসেবে কাজ করছেন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামে তার বাড়ি। এলাকাবাসীর পক্ষে তিনি বয়ে এনেছেন এক অভাবনীয় সাফল্যের উপহার।

Model Hospital

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷