বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মোহনপুর ইউপির উপনির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৩:২১ পিএম
মোহনপুর ইউপির উপনির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর শনিবার সকালে মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানের বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউনিয়নের উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে দেন- মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, উপজেলা যুবলীগের সদস্য কাজি হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান।

মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীের সভাপতি লাভলী বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেসমিন আক্তারের পরিচালনায় আরও বক্তব্য দেন- সদরঘাট শ্রমিকলীগ নেতা মানিক কাজী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সালেহা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী কামরুন্নাহার, রাহিমা, আসমা, সালেহা, জাহানারা, মমতাজ, রেহেনা, সামসুন্নাহার, খোদেজা, সাজেদা, পারুল, কুহিনূর ও জেসমিন প্রমুখ।

Model Hospital

উল্লেখ, গত ১০ নভেম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যুের পর গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার আইনের ৩৫(১)(ঙ) ধারা অনুযায়ী চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷