শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের সেই পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন সাংবাদিক ও নাট্যকার হৃদয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৪:৫৩ পিএম
সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের সেই পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন সাংবাদিক ও নাট্যকার হৃদয়
মাসুদ হোসেন : গত ২২ নভেম্বর হাজীগঞ্জের বাকিলায় ৭ তলা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে বাবা মায়ের আকুতি শিরোনামসহ অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরসহ বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর নজরে আসে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের।
শনিবার (২৭ নভেম্বর) সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক সহযোগিতায় অসুস্থ সেকান্তর বাদশাকে নগদ অর্থ পৌঁছে দেন অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন শাহরাস্তি পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। তিনি সৌদি আরব থেকে উক্ত প্রকাশিত সংবাদটি পড়ে ঐ অসহায় ব্যক্তির জন্য ক্ষুদ্র সহযোগিতা করতে পেরে নিজেকে স্বাচ্ছন্দ বোধ করেন। মানবতার সেবক হয়ে তাঁর সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকতে চান আজীবন।
উল্লেখ্য, চলতি বছরের গত ৩ মার্চ ঢাকার গুলিস্তানের নির্মানাধীন একটি বহুতল ভবনের ৭ তলা থেকে পড়ে গিয়ে মারাত্মক আহতে হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে যেন আর পারছে না বাবা মনু মিয়া মোল্লা।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চতন্তর গ্রামের মোল্লা বাড়ির এই পরিবারটি বর্তমানে খুবই অসহায় হয়ে আছেন। মনু মিয়া কৃষি কাজ করে যেখানে সংসারে দু মুঠো ভাত জোগার করতে হিমশিম খেতে হয় সেখানে আবার ছেলের ব্যয়বহুল চিকিৎসা খরচ চালানো বৃথা।
উক্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িতে ও অসুস্থ সেকান্তর বাদশাকে সুস্থ করে তুলতে প্রয়োজন বিপুল অংকের আর্থিক সহযোগিতা। এমতাবস্থায় যে কোন হৃদয়বান বা বিত্তবান ব্যক্তি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তার পরিবার। আর্থিক সহযোগিতার জন্য নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। সেকান্তর বাদশার বাবা- ০১৮৩৮৪৭৯৭৭০, প্রভাত সমাজকল্যাণ সংস্থা- ০১৮৫৯৫৭৫৫৬৪, প্রতিবেদক- ০১৮৩০৮৮৫০০০।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital