বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ২:২৮ পিএম
ফরিদগঞ্জ সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর প: ইউনিয়ন আওয়ামীলীগের নতুনভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব রবিবার বিকেলে শোল্লা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  টিম প্রধান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, উদ্ভোদন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসানাত নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক রিনা নাসরিন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম  আজাদ জুয়েল,ঐ ইউনিয়ন এর নৌকার প্রার্থী পারবেজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার,  উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকিবিল্লাহ প্রমুখ। ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানাই চমৎকার একটি আয়োজন সম্পন্ন করার জন্য। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোহন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আজম শুকু পাটওয়ারী উপস্থাপনা করেন।

প্রধান অতিথি এডভোকেট জহিরুল ইসলাম  তার বক্তব্য বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে দলের জন্য অগ্রনি ভূমিকা পালন করতে পারেন এমন লোককে নেতৃত্বে আনতে হবে। এবং দলের জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন। কোন ভাবেই হাইব্রিড ও জামাত শিবিরের কাউকে সদস্য সংগ্রহ করবেননা।
বিশেষ অতিথি ডা: হারুন অর রশিদ সাগর বলেন, দলের খাঁটি কর্মীদের সাধারণ সদস্য দিতে হবে, এদের মধ্যে থেকে আগামীর নেতৃত্ব তৈরি করতে হবে, মাদকাসক্ত, সন্ত্রাসী, জামাত শিবিরের ও  রাজাকারদের কোন পদে প্রার্থী করা যাবেনা। ২০২৪ সালের নির্বাচনে দলীয় প্রধান যাকেই এই আসনে নৌকা দিয়ে পাঠান আমরা তার নির্বাচন করবো ইনশাআল্লাহ।
উদ্ভোদক আবু শাহেদ সরকার বলেন, দলকে ঐক্য বদ্ধ রাখতে আমরা কাজ করে যাচ্ছি, যুবলীগ, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের আপনারা প্রাথমিক সদস্য সংগ্রহ করবেন। আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলে মিলেমিশে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ  ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।