বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে; এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১২:০৩ পিএম
মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে; এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সঞ্চালনায় উপজেলা সাধারণ সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীগন। উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করা হয়েছে।

সভার শুরুতে মোহনুপর ইউপির প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মো. শহিদ উল্লাহ প্রধান, জোবায়ের আজিম পাঠান স্বপন, আবু বকর সিদ্দিক খোকন, ফেরদাউস আলম সরকার, শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম’সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Model Hospital

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের ব্যবসার সাথে যারা জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। জেলা সীমান্ত এলাকায় আরো কঠোর ভাবে দায়িত্ব পালন করে মাদক ও অপরাধ প্রতিরোধসহ অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা দেন এবং প্রতিটি ইউনিয়নে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা করে জনসচেতনার জন্য ইউপি চেয়ারম্যানদের প্রতি আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, যে কোন মূল্যে উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।

উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানা পুলিশ তৎপর রয়েছে।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷