বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সনদপত্র পেলেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১:৩৫ পিএম
মতলব উত্তরে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সনদপত্র পেলেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

মতলব উত্তর ব্যুরো : প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ইং এর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহীর সনদপত্র পেলেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।

সে উপজেলার ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য ও সভাপতি।

২৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে তাকে সনদপত্র দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরের উপজেলা শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী বাছাই কমিটি’র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এতে সাক্ষাৎকারে শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন জড়িপে ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য ও সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকনকে লিখিতভাবে নির্বাচিত করা হয়।

উপজেলার ১৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জড়িপ চালিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে উদ্বোদ্ধ করা, বাথরুম নির্মান, বিদ্যালয়ে ওয়াল তৈরী ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখায় অবদান, বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনে ফুল ও ফলজবৃক্ষ রোপণ, খেলা-ধুলার সামগ্রী বিতরণ, কাব দল গঠনসহ ব্যাক্তিগত অর্থায়নে বিদ্যালয় সমূহ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন।

Model Hospital

তিনি ব্যবসায়ী, সাংবাদিক, কলামিস্ট, সমাজ সেবক, মানবাধিকার কর্মী ও সংগঠক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital