বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে টয়লেটের পাইপ ভেঙে ময়লা বের হচ্ছে বাহিরে; ঝুঁকিতে জনস্বাস্থ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৩:৪৬ পিএম
আশিকাটিতে টয়লেটের পাইপ ভেঙে ময়লা বের হচ্ছে বাহিরে; ঝুঁকিতে জনস্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হোসেনপুর গাজী বাড়িতে এক পরিবারের ব্যবহৃত টয়লেটের ময়লা ও নোংরা পানি বের হচ্ছে খোলা জায়গায়। পার্শ্ববর্তী বসত ঘরের পাশে এমন ময়লার কারনে মারাত্মক দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ দূষণ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব হোসেনপুর রফিক ডাক্তার গাজী বাড়ির বাসিন্দা চাঁদপুর মৎস ইনস্টিটিউটের সাবেক গাড়ী চালক মোঃ জামাল গাজীর ব্যবহৃত টয়লেটের ময়লা টাংকিতে যাওয়ার পাইপটি ভেঙ্গে দীর্ঘদিন যাবত ময়লা ও নোংরা পানি খোলা জায়গায় পড়ছে। এ নিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন পার্শ্ববর্তী বাসিন্দারা।
সুফিয়া বেগম নামে এক ভুক্তভোগী জানান, আমরা দীর্ঘদিন যাবত এমন সমস্যায় ভুগছি। তাদেরকে কিছু বললে তারা আমাদের উপর চড়াও হয়ে ওঠেন। সম্পত্তিগত সমস্যা মানুষের থাকেই কিন্তু টয়লেটের ময়লা ও নোংরা পানির দুর্গন্ধে অতিষ্ট হয়ে আছি। আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মোঃ জামাল গাজী বলেন, ওনাদের বিল্ডিং এর কাজ করার সময় এই পাইপটি ভেঙ্গে গেছে। কয়েকবার মেরামতও করেছি। ওনাদের বলেছি শুক্রবারে নতুন করে পাইপটি পরিবর্তন করে দিবো। এ বিষয়ে আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিল্লাল হোসেন বেপারী বলেন, উক্ত ঘটনার বিষয়ে গত ২-৩ মাস আগেও একবার তারা আমাকে অবগত করেছেন।
এ নিয়ে এতদিন সবাই নিশ্চুপ ছিল। তবে আগামী বুধবার ঐ বাড়িতে একটা শালিস আছে। এ ঘটনার বিষয়টি আমি দেখবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।