শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চিতোষী পূর্ব আ’লীগ সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক স্বপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৩:২০ পিএম
শাহরাস্তিতে চিতোষী পূর্ব আ’লীগ সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক স্বপন
মোঃ মাসুদ রানা  : শাহরাস্তিতে  চিতোষী পূর্ব  ইউপির আ’লীগের এি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।
ওইদিন প্লেকার্ড ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় সম্মেলনস্থল। দুপুর হতেই কাউন্সিলরা দলীয় পরিচয় পত্র নিয়ে উপস্থিত হন সম্মেলন স্থানে।পরে  শুরু হওয়া সম্মেলনে তৃণমূলের ভোটাররা জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
শুক্রবার (২৫-নভেম্বর) বিকেলে চিতোষী পূর্ব ইউপির আর এম উঃবিতে এটি অনুষ্ঠিত হয়। এতে ওই ইউপি আলীগের সভাপতি হিসেবে মোঃ মনিরুজ্জামান আনসারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন নির্বাচিত হন।
উক্ত সম্মেলনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা  আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায়,শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক  মনজুর আহমেদ, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির, মনিটরিং কমিটির সদস্য আহসান উল্লাহ আখন্দ, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এবং সম্মেলন প্রস্তুতি  ও মনিটরিং কমিটির সদস্য আবু নাছের পাটোয়ারী বাচ্চু, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,  সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, উপজেলা আ’লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আ’লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ সম্মেলনের স্থলে উপস্থিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital