বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:৪০ পিএম
হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. রাছেল : হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রভিবাদে সংবাদ সম্মেলন করেছে কচুয়া উপজেলার কাদলা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন লিখিত বক্তবে বলেন, আমি অত্যান্ত দরিদ্র নিরীহ। স্ত্রী ও সন্তানাদিদের নিয়ে অনেক দুঃখ-কষ্টে দিনাতি পাত করছি । একই বাড়ির শহিদ গংরা তাদের সুবিধার জন্য আমার বাড়ির অংশের কিছু সম্পত্তি ক্রয় করার প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবকৃত সম্পত্তি বিক্রি করলে ঘর দরজা নিয়ে আমাকে বেকায়দায় পড়তে হবে। তাই এ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রভাব-প্রতিবত্তিশালী শহিদ গংরা আমাদের উপর চটে বসে। শহিদ গংরা নানা সমস্যা সৃষ্টি করে আমি ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ভাবে হয়রানির করার কাজে লিপ্ত হয়।

গত ৬ নভেম্বর আমার একটি গাছের ডাল কাটলে উক্ত ডাল শহিদের জমিতে পড়ে। জমিতে এ ডাল পড়াকে কেন্দ্র করে শহিদ গংরা আমি ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে বেধম মারধর করে। একপর্যায়ে আমাকে হত্যা করার চেষ্টা করে। তাছাড়াও আমার স্ত্রী ও মেয়েদেরকে মারধর করা সহ শ্লিলতাহানী করার চেষ্টা করে।

এ ঘটনা নিয়ে আমার মেয়ে শাহিনুরের জামাই শাহপারান (তারেক) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

এ মামলা দায়েরের একদিন পর ১০ নভেম্বর শহিদের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। এই মামলায় আমার জামাই শাহপরানকেও আসামী করা হয়। পুলিশ ১২ নভেম্বর জামাই শাহপারানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। অদ্যাবধিও সে জেল হাজত খাটছে।

Model Hospital

ইহা অত্যান্ত পরিতাপের বিষয়যে, ৬ নভেম্বর গাছের ডাল কাটার সময় আমার মেয়ের জামাই শাহপারান আমার বাড়িতেই ছিল না। তাকে সম্পূর্ন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। জয়নাল আবেদীন আরো দাবী করেন যে, শহিদ গংরা মিথ্যা মামলা দায়ের করা ছাড়াও বর্তমানে জয়নাল আবেদীন গংদেরকে বিভিন্ন ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ অবস্থায় জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছে। জয়নাল আবেদীন মিথ্যা মামলা প্রত্যাহারসহ শহিদ গংদের হাত থেকে প্রানে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীনের সাথে ছিলেন তার স্ত্রী আমেনা ও মেয়ে তানিয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।