বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গোল্ডেন জিপিএ পেল সাংবাদিক অপু চৌধুরীর ভাগিনা অন্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯:৪৮ এম
গোল্ডেন জিপিএ পেল সাংবাদিক অপু চৌধুরীর ভাগিনা অন্তর
স্টাফ রিপোর্টার : সদ্য প্রকাশিত এসএসসি-(২০২২) পরীক্ষার ফলাফলে সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর ভাগিনা তাসপিন আহমদ অন্তর গোল্ডেন এ প্লাস পেয়েছে।
ঢাকা সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা দিয়ে অন্তর এ ফলাফল অর্জন করেছে। অন্তর জসিম উদ্দিন তালুকদার ও রেহেনা আক্তার জেলির বড় ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর গ্রামে। সে কাঙ্খিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

গোল্ডেন এ প্লাস পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে অন্তর বলেন, বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক সবার সহযোগিতায় আমি ভাল ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। পড়াশোনা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী অন্তর। তার কাংখিত লক্ষ্য অর্জনে সকলের দোয়া চেয়েছেন।

অন্তর পিএসসি এবং জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন। ভবিষৎতে উচ্চতর শিক্ষা গ্রহনে আগ্রহী অন্তর সকলের দোয়া প্রার্থী। তার ছোট বোন জান্নাত ঢাকা সামসুল হক খান স্কুলে ১ম শ্রেণীতে অধ্যয়নরত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital