বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলোর মশালের উদ্যোগে করোনাযোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৬:৫৭ এম
কচুয়ায় আলোর মশালের উদ্যোগে করোনাযোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা
কচুয়া প্রতিনিধি :“করিব আঁধার দূর, জ্বালিব আলোর মশাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মুখ সারির করোনাযোদ্ধা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার  স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. নাজমুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, আলোর মশালের সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ফরহাদ বকাউল।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মুখ সারির করোনাযোদ্ধা কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: এম. এ মান্নান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে মেডিকেল অফিসার ডা. সোহেল রানা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের রেন্টকালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান এবং প্রিয় চাঁদপুরের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।

Model Hospital

অন্যান্যদের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, সংগঠনের উপদেষ্টা ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, কচুয়া পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাবেক সভাপতি রাকিবুল হাসান, মানিক ভৌমিক ও সহ-সভাপতি আতাউল করিম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মুখ সারির করোনাযোদ্ধা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান শেষে আলোর মশালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলোর মশালসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital