বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ভস্মিভূত; ক্ষতি ৮ লক্ষাধিক টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:৪২ এম
শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ভস্মিভূত; ক্ষতি ৮ লক্ষাধিক টাকা
 মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেটে বসতঘর পুড়ে ভস্মিভূত ।
বৃহস্পতিবার (০২-ডিসেম্বর) রাত দশটা ১০.২০ মিনিটে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মজুমদার বাড়ির নেছার আহমেদ (কবিরের) ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস, স্থানীয় সূত্র জানায়, ওই রাতে গৃহকর্তা কবিরের ঘরের কোন এক স্থান থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।
অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে তিনি  ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে শাহরাস্তি ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার রুবেল ত্রিপুরার নেতৃত্বে একদল ফায়ারম্যান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস লিডার ত্রিপুরা জানান, ওই পরিবার থেকে প্রায় ৫ লক্ষ টাকার মূল্যের বিভিন্ন গৃহস্থালি সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া অবকাঠামসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়।
এ বিষয়ে গৃহকর্তা কবির হোসেন মজুমদার জানান, মুহূর্তের মধ্যে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তার গৃহে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে রক্ষিত মূল্যবান জায়গা সম্পত্তির কিছু দলিল পত্র উদ্ধার করা গেলেও বাদ বাকি ফার্নিচার অবকাঠামো আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষয়ক্ষতি হয়। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।