শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের বালিথুবায় সড়কের বেহাল দশা, সংস্কার দাবী এলাকাবাসীর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩২ পিএম
ফরিদগঞ্জের বালিথুবায় সড়কের বেহাল দশা, সংস্কার দাবী এলাকাবাসীর

এস. এম ইকবাল : ১ যুগের বেশি সময় ধরে কাঁচা এই সড়কটি পাকা হবে এ আশা এলাকাবাসীর, কিন্তু কাঁচা সড়ক পাকা তো দূরের কথা তা এখন বিলীনের পথে। জনপ্রতিনিধিরা বারবার শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তার সমস্যা সমাধানে আজ অবধি কেহই এগিয়ে আসেনি। সামান্য বৃষ্টি হলেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। প্রতিনিয়তই মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি সাইর- বালিথুবা সড়ক।

জানা যায়, উপজেলার সানকি সাইর-বালিথুবা সড়কের সংযোগ স্থল বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা হতে সানকি সাইর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়ক পাকা না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো লোককে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। ভ্যান, সাইকেল, মোটরসাইকেল তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হন। এ সড়ক দিয়ে সানকি সাইর, বালিথুবা, দত্তশোল্লা, কামালপুরসহ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে থাকে।
শুধু তাই নয়, এ এলাকার সাধারন মানুষ, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই প্রতিনিয়ত চলাচল করছে।

সরেজমিন দেখা যায়, সড়কের প্রায় মাঝামাঝি অংশে সানকি সাইর মিজি বাড়ীর সামনে দিঘির পাড় ব্যাপক ভাঙ্গনের কারনে রাস্তা প্রায় আইলে পরিনত হয়েছে। তাতে যানবাহন চলা তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও এখন কষ্টসাধ্য। সড়কটি পাকা হলে একদিকে যেমন বিভিন্ন গ্রামের ছাত্র-ছাত্রী ও লোকজনের যাতায়াতে ভোগান্তি কমবে, অন্যদিকে মুমূর্ষু রোগী বহনে বেগ পেতে হবে না। শ্রমজীবী মানুষেরা ভ্যান, অটোরিকশা চালিয়ে সহজে জীবিকা নির্বাহ করতে পারবেন। এলাকার কৃষকরা ধান, পাট, কাঁচা ফসল কম খরচে মাঠ থেকে বাড়ি আনতে পারবে এবং তা বাজারে বিক্রি করতে পারবে।

সানকি সাইর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়াসহ কয়েকজন জানান, ‘আমরা দীর্ঘদিন যাবত রাস্তাটি পাঁকা করার জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বাদের অবহিত করলেও তার কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বছরের পর বছর শুধু আশার বানী শোনালেও তা বাস্তবে রুপ নিবে কিনা আমাদের জানা নেই। তবে জনস্বার্থে এ রাস্তাটি সংস্কার করে পাকা করন জরুরী তারা দাবী করেন।

Model Hospital

এ বিষয়ে বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ জানান, আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ রাস্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার অবহিত করেছি। আশার বানী শোনালেও তা আলোর মুখ দেখেনি। তিনি আরো জানান, গত কয়েক সপ্তাহ পূর্বে পূনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।