বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রির্পোটার : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৬বছর পূর্তি ও ১৭তম বর্ষে পর্দাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ’র পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি আগামী ২৩ডিসেম্বর ১৬তম বর্ষ উদযাপন ও ১৭তম বর্ষে পর্দাপণ করবে। এজন্য পত্রিকার পাঠক ও বিজ্ঞাপনদাতাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। পাঠক আমাদের মূল শক্তি।

এ উপলক্ষে আমরা ঘরোয়া আয়োজনে প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও পত্রিকার সাংবাদিকদের নবায়নকৃত আইডিকার্ড বিতরণ, মিলাদ ও দোয়া করা হবে। পত্রিকার মূল চালিকা শক্তি সংবাদ ও বিজ্ঞাপন। আপনারা বিজ্ঞাপন দিবেন। গুরুত্বপূর্ন নিউজগুলো আপনারা দ্রুত পাঠাতে হবে। সংবাদে বানানের প্রতি খেয়াল রাখতে হবে। সাংবাদের সাথে ক্যাপসান দিতে হবে।

Model Hospital

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকার যুগ্ম সম্পাদক মো: শওকত করিম, পত্রিকার চীফ রির্পোটার মো: সাঈদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মো: ইব্রাহীম খান।

এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার, ম্যানেজার মানিক চন্দ্র রায়সহ প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এসময় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র চাচা মরহুম আবুল হাশেম রুশদী এবং পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।