শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে এসএসসি পরিক্ষার্থীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ২:২২ পিএম
মৈশাদীতে এসএসসি পরিক্ষার্থীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে এস এসসি পরিক্ষার্থীর বিবাহ নিয়ে এলাকায় নানাহ গুঞ্জন শুনা যাচ্ছে।

শুক্রবার বিকালে মৈশাদীর ৪নং ওয়ার্ডের জমদ্দার বাড়িতে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সদ্য সমাপ্ত এসএসসি পরিক্ষার্থীর বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, মৈশাদী উচ্চ বিদ্যালের ছাত্রী পশ্চিম মৈশাদী জমাদ্দার বাড়ির হাসান জমদার, মাতা হাসিনা বেগমের মেয়ে একই বাড়ির টেলু জমদ্দারের ছেলে মাহফুজুর রহমান মাসুদের বিবাহ হয়। এ বিয়ে নিয়েই এলাকায় আলোচনার ঝড় উঠেছে। কেউ বলে বাল্য বিবাহ, কেউ বলে না। তবে মেয়ে পরিবারের দাবি বয়স হওয়ার পর তাদের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। এখন কোনটা সত্য, মেয়ে মাত্র সদ্য সমাপ্ত এসএসসি পরিক্ষা দিয়েছে, কেমন করে ১৮ বছর পূর্ণ হয়েছে, এমন নানাহ প্রশ্ন মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে।

অভিযোগ উঠেছে এলাকার অপকর্মের মূল হোতা কালা গাজীরসহ কয়েক জনের নেতৃত্বে এ কতিত বাল্য বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে পড়ান পিরসাহেব মসজিদের ইমাম।

Model Hospital

৪নং ওয়ার্ডে এ বিবাহকে কেন্দ্র করে ছেলের পরিবারের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছে। পরিবারের সম্মতি ছাড়া বিবাহ পারিবারিক বন্ধনে ফাটল দেখা দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital