বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুটি ইটভাটাকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫:৩৬ পিএম
শাহরাস্তিতে দুটি ইটভাটাকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ২ টি ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির খিলা বাজার ব্রিজ সংলগ্ন হারুন এন্ড ব্রিক ও এস এম এস ইটভাটার (ব্রিকস ফিল্ডের) প্রতিষ্ঠানের মালিককে এ অর্থ দন্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ইটভাটা ২ টি জাতীয় পরিবেশ অধিদপ্তরের প্রচলিত আইনের বিধি আমলে না নিয়ে পরিচালনা করে আসছিল। পরিবেশ অধিদপ্তরের অনিয়মের বিষয়টি তাদের দৃষ্টিগোচর হওয়ায় এ দণ্ড প্রদান করে।ওই উত্থাপিত অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে অভিযুক্ত ভাটা মালিকদের ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৯’ এর বিভিন্ন ধারায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে হারুন ব্রিকসকে এক লক্ষ টাকা এবং এসএমএস ব্রিকসকে ২ লক্ষ টাকা দন্ড প্রদান করা হয়।
এ সময় একাজে শাহরাস্তি উপজেলা প্রশাসন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের এডি মোহাম্মদ আব্দুল হান্নান, শাহরাস্তি পুলিশ প্রশাসনের ইন্সপেক্টর মোঃ মহসিন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করে।
এ প্রসঙ্গে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital