বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুরোনোরাই থাকছেন “না” নতুন নেতৃত্ব আসছে!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১১:৫৭ এম
পুরোনোরাই থাকছেন “না” নতুন নেতৃত্ব আসছে!

মোঃ রাছেল : কচুয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১৩ সালের ২৬ জানুয়ারি। তার পর কেটে গেছে ১০ বছর। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে পৌর শহরে ছেয়ে গেছে পদ-প্রত্যাশী ও নেতাকর্মীদের তোরণ ব্যানার ও ফেষ্টুনে। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে উপজেলা জুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। পুরোনোরাই থাকছে নাকি নেতৃত্বের পরিবর্তন আসছে!

সম্মেলন ঘিরে বিশৃঙ্খলার আশংকা ও করছেন স্থানীয়রা। তাদের দাবী দীর্ঘ ১০ বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব উৎসব ভাব দেখা গেলেও রয়েছে কমিটি ঘোষণা নিয়ে চরম বিশৃঙ্খলা ঘটার আংশকা।

হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর, সদস্য গোলাম রাব্বানী চিনু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা এ মঞ্চে বক্তব্য রাখবেন।

Model Hospital

সভাপতি পদ-প্রত্যাশী ৬জন । তন্মধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া ও হুমায়ুন কবির মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও আওয়ামী লীগ নির্বাহী সদস্য আলহাজ¦ ফয়েজ আহমেদ স্বপন।

সাধারন সম্পাদক পদের জন্য লড়ছেন ৮জন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সৈয়দ আব্দুল জব্বার বাহার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইমাম হোসেন মজুমদার মেহেদী, আওয়ামী লীগ নেতা আফজাল মুন্সি।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা পদ পাওয়ার আশায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাপ করছেন। কমিটির মেয়াদ ১০ বছর কেটে গেলেও এর মধ্যে কয়েকবার সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। কাউন্সিলররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারবেন কিনা সেই বিষয়টি এখনো অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত কে পারছেন গুরুত্বপূর্ণ দুটি পদ এ নিয়ে উপজেলা জুড়ে নানা জল্পনা কল্পনা থাকলেও এবিষয়ে ঘোষণা আসবে সম্মেলন থেকে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, আমরা সব সময় প্রস্তুত আছি। যেহেতু আজ আওয়ামী লীগের সম্মেলন আমরা বাড়তি পুলিশ মোতায়েন করবো। বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সকল ধরনে প্রস্তুতি পুলিশের আছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’