সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে রামপুর ইউনিয় আওয়ামী লীগের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম
উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে রামপুর ইউনিয় আওয়ামী লীগের শুভেচ্ছা

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতি ও আলী আরশাদ মিয়াজী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচছা জানিয়েছেন ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেত-কর্মীরা।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা ফুলেল শুভেচছা ও মিষ্টি মুখ করান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজীকে।

এসময় উপস্থিত ছিলো ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু,চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী,সহ-সভাপতি আব্দুল খালেক তফাদার,সোহরাব হোসেন পাটওয়ারী, শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়,যুব ও ক্রীড়া সম্পাদক অলি আহমদ জসিম পাটওয়ারী।

Model Hospital

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য কালাম পাটওয়ারী,৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন,২ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমদ মুন্সী,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকহাক তফাদার প্রমুখ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।