বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৫ : পিকআপ চালক পলাতক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ২:২১ পিএম
মহামায়ায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৫ : পিকআপ চালক পলাতক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পিকআপ ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সড়কের যান চলাচল সচল রাখেন।
রবিবার (১১ডিসেম্বর) সকাল ৭টার দিকে চাঁদপুর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া পূর্ব বাজারে চাঁদপুরগামী যাত্রীবাহী সিএনজি স্কুটারের সাথে হাজীগঞ্জগামী পানবাহী পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
আহতদের মধ্যে সিএনজি চালক হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুরপুর গ্রামের আব্দুল কুদ্দুছ (৫০) নামে একজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা অর্থোপেডিক্স হাসপাতালে চিকিৎসাধীন। এসময় দূর্ঘটনা কবলিত পিকাপের চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকাপভ্যানটি রং সাইডে গিয়ে সিএনজিকে আঘাত করার ফলে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখেন এবং পিকাপভ্যান ও সিএনজি স্কুটার জব্দ করে থানায় নিয়ে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital