বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর সেতু বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:৫৪ পিএম
মতলব উত্তর সেতু বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন মতবিনিময় সভা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের ‘মতলব উত্তর সেতু’ বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আয়োজনে সাদুল্লাপুর ইউনিয়ন পরিশদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান আন্তর্জাতিক পরিবেশ বিষেশজ্ঞ ড. সমর কুমার ব্যানার্জী, জাতীয় পরিবেশ বিষেশজ্ঞ ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, ইকোলজিক্যাল এক্সপাট মো. বশির আহমেদ, রিসেটেলমেন্ট এক্সপার্ট মো. মামুন আর রশিদ, ফাইন্যানশিয়াল এক্সপার্ট শামীমা আক্তার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

এছাড়াও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সেতুর বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। সেতুর নির্মাণের ফলে এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।