বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত হলেন সুমন পাটোয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ পিএম
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত হলেন সুমন পাটোয়ারি
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন মিজানুর রহমান সুমন পাটোয়ারি।
বৃহস্পতিবার বিকালে স্কুল হলরুমে প্রস্তাব সমর্থনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সভায় সভপতি প্রার্থী আহবান করেন। মিজনুর রহমান সুমন পাটোয়ারি ছাড়া অন্যকোন প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষনা করা হয়।
প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামালের পরিচালনায় ওই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, কাঁকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্যাহ, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন মিজি, বিল্লাল হোসেন মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন মিয়া, অভিভাবক সদস্য কামরুজ্জামান সেলিম, আলমগীর হোসেন আলী,মোজাম্মেল হক কাজল, মোহাম্মদ আলী, মরিয়ম মমতাজ, শিক্ষক প্রতিনিধি সরেওয়ার আলম মিন্টু, আবদুল কাইয়ুম, সায়লা বিলকিছ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital